ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, আহত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 262

ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কামাড়খোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ওই এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তেই পেছন থেকে আসা দুটি যাত্রীবাহী বাস ও আরেকটি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ ও কাভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন  ফুলপুরে ট্রাক ও সিএনজির সংঘর্ষ: ৩জন নিহত, আহত আরো ৩

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত যানবাহন কেটে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর একটি গাড়ি চলে গেলেও বাকিগুলো উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় চালকরা ঠিকভাবে নিয়ন্ত্রণ রাখতে পারেননি, যার ফলে এই দুর্ঘটনা ঘটে।”

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছুক্ষণ যানজট সৃষ্টি হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরাপদ সড়কের জন্য কুয়াশার সময় গাড়িচালকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন ও ধীরগতিতে চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

নিউজটি শেয়ার করুন

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ১২:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পরপর পাঁচটি যানবাহনের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কামাড়খোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ওই এলাকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। মুহূর্তেই পেছন থেকে আসা দুটি যাত্রীবাহী বাস ও আরেকটি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস দুটির সামনের অংশ ও কাভার্ডভ্যান দুমড়ে-মুচড়ে যায়।

আরও পড়ুন  বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, ৫ জনের মর্মান্তিক মৃত্যু