ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

আজই ঘূর্ণিঝড় রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি বাড়িয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার গভীর নিম্নচাপটি ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। রোববার মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে ছিল।

আরও পড়ুন  ব্রিসবেনে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ এর আগমন: সতর্কতায় স্তব্ধ শহর

গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপটির কেন্দ্রের আশপাশের সাগর খুবই উত্তাল রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আজই ঘূর্ণিঝড় রূপ নিতে পারে গভীর নিম্নচাপ

আপডেট সময় ১১:০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি সোমবার (২৬ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে শক্তি বাড়িয়ে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের ৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি আরও পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সময় শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার গভীর নিম্নচাপটি ১৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৯ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। রোববার মধ্যরাতে এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে ছিল।

আরও পড়ুন  মে মাসেই আসতে পারে ঘূর্ণিঝড়, শিলা-বজ্রসহ কালবৈশাখীর আশঙ্কা