ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
আন্তর্জাতিক

ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে চায় যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পাকিস্তান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 402

ছবি সংগৃহীত

ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের মার্কিন পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে।

সম্প্রতি ওয়াশিংটনে এক উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে উন্নত প্রযুক্তির এফ-৩৫ সরবরাহের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চীনকে প্রতিহত করতে ভারতকে ‘কৌশলগত অংশীদার’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, এবং সে কারণেই এই যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

আরও পড়ুন  প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ 

এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “আমরা ভারতের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির পরিমাণ বাড়াচ্ছি এবং এফ-৩৫ সরবরাহের পথ উন্মুক্ত করছি।” বর্তমানে এই স্টেলথ জেট কেবল ন্যাটো সদস্য দেশ, ইসরাইল ও জাপানের মতো কয়েকটি দেশের কাছেই রয়েছে।

তবে এই সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান বলেন, “ভারতকে এমন উন্নত অস্ত্র সরবরাহ করা হলে তা দক্ষিণ এশিয়ার কৌশলগত স্থিতিশীলতা ব্যাহত করবে এবং শান্তি প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ জানাই, তারা যেন এ অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি গ্রহণ করে।”

পাকিস্তান আশা করছে, এই ইস্যুতে চীনসহ অন্যান্য কৌশলগত মিত্ররা তাদের অবস্থান সমর্থন করবে। আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিউইয়র্ক সফর করবেন, যেখানে তিনি বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক

ভারতকে এফ-৩৫ যুদ্ধবিমান দিতে চায় যুক্তরাষ্ট্র, ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় পাকিস্তান

আপডেট সময় ১০:২৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান সরবরাহের মার্কিন পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নষ্ট করতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করবে।

সম্প্রতি ওয়াশিংটনে এক উচ্চপর্যায়ের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে উন্নত প্রযুক্তির এফ-৩৫ সরবরাহের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, চীনকে প্রতিহত করতে ভারতকে ‘কৌশলগত অংশীদার’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র, এবং সে কারণেই এই যুদ্ধবিমান দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

আরও পড়ুন  ভারত না পারলে আইপিএলের আয়োজক হতে প্রস্তুত ইংল্যান্ড, প্রস্তাব দিয়েছে ইসিবি