ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৩০ বছরেও ক্ষমতায় আসবে না কংগ্রেস: অমিত শাহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 24

ছবি: সংগৃহীত

আগামী ৩০ বছরেও কংগ্রেস ভারতের ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি বলেছেন, নির্বাচনে পরাজয়ের অজুহাত হিসেবেই কংগ্রেস ভোট চুরির অভিযোগ তুলছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ৬২তম জন্মদিনে দিল্লিতে যমুনা নদী পরিষ্কারের জন্য ৮ হাজার ৯৪১ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন অমিত শাহ।

তিনি অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান রাহুল গান্ধী ও তাঁর দল। এ কারণেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কংগ্রেসের এত আপত্তি।

আরও পড়ুন  বিএনপি ধরে নিয়েছে তারা ক্ষমতায় গিয়ে আগের মতো অপকর্ম চালাবে: জামায়াত নায়েবে আমির

এসআইআর বাতিল এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ আন্দোলন করছে। গত ১৩ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে দিল্লিতে মিছিলও হয়। একই সময়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনও কেন্দ্রীয় সরকারকে চাপে রেখেছিল। তবে হিন্দু ধর্মীয় উৎসবের কারণে আন্দোলনের গতি কমে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি বিজেপি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করে, রাহুল গান্ধী চার দিনের সফরে ভিয়েতনাম যাচ্ছেন। এ প্রসঙ্গ টেনে অমিত শাহ বলেন, রাহুল তাঁর বক্তব্য শুনতে পারবেন না, কারণ তিনি বিদেশে কোথাও অবস্থান করছেন। বিদেশ সফরের বিষয়ে রাহুল কোনো ব্যাখ্যা দেন না বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টিকে রাহুলের ব্যক্তিগত জীবন উল্লেখ করে অমিত শাহ বলেন, দিল্লিতে ফেরার পর তাঁর কথা মনে রাখতে হবে—আগামী ৩০ বছরেও তিনি ক্ষমতায় আসতে পারবেন না।

ভোট চুরির অভিযোগের জবাবে অমিত শাহ বলেন, বিজেপি ধারাবাহিকভাবে নির্বাচনে জয়ী হচ্ছে। এতে বিরোধীরা অসন্তুষ্ট হয়ে ভোট চুরির অভিযোগ তুলছে।

রাহুল গান্ধীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, রাহুল শুধু ভোট চুরির কথা বলেন, কারণ তিনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান এবং তাঁদের ভোট ধরে রাখতে চান বলে অমিত শাহের অভিযোগ।

বিজেপি আরও ৩০ বছর ক্ষমতায় থাকবে—এমন বক্তব্যের কারণে বিরোধীরা ভোট চুরির অভিযোগ তোলে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তিনি এ দেশেই জন্মেছেন, এখানেই থাকেন এবং এখানেই মারা যাবেন। প্রতি ছয় মাস পরপর তাঁকে বিদেশে যেতে হয় না; তিনি দেশের মানুষের মধ্যেই বসবাস করেন।

বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, রাজনৈতিক কৌশল প্রয়োগ বা জনরোষ সৃষ্টি করে মানুষের রায় বদলানো সম্ভব নয়। শুধু আন্দোলন কিংবা অবস্থান কর্মসূচি করে নির্বাচনে জয়ী হওয়া যায় না।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

৩০ বছরেও ক্ষমতায় আসবে না কংগ্রেস: অমিত শাহ

আপডেট সময় ০৫:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬