ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / 21

ছবি : সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

আরও পড়ুন  শরীয়তপুরে আধিপত্য নিয়ে রণক্ষেত্র জাজিরা, শতাধিক হাতবোমা বিস্ফোরণ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নরসিংদীর মাধবদী এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

তিনি জানান, শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার আরও জানান, সোরাফ ও ছাদেকুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৬

আপডেট সময় ০৩:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। দগ্ধদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

আরও পড়ুন  জাবালিয়ায় বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত, আহত দুই