ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আলজেরিয়া থেকে জ্বালানি আমদানি করবে বাংলাদেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 31

ছবি সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা জোরদার করতে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  বিগ–বি প্রকল্পে জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিরা জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানি, বাংলাদেশে এসব জ্বালানির অবকাঠামো উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানে সহযোগিতার বিষয়গুলো উঠে আসে।

এ ছাড়া বাংলাদেশের প্রকৌশলী ও কারিগরি কর্মীদের দক্ষতা বাড়াতে আলজেরিয়ার জ্বালানি খাতের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান বাংলাদেশের জ্বালানিমন্ত্রী।

সমঝোতা স্মারক সইয়ের পর ইকবাল হাসান মাহমুদ বলেন, এ উদ্যোগ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এর মাধ্যমে জিটুজি ব্যবস্থায় আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হবে।

এদিকে, ২০ অক্টোবর আলজেরিয়ার খনি ও খনিজ শিল্পবিষয়ক মন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক মন্ত্রী মুরাদ আদজাল পৃথকভাবে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসব বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও তাঁরা মতবিনিময় করেন।

এর আগে, ১৯ অক্টোবর আলজেরিয়ার হুরি বুমেদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি প্রেসিডেনশিয়াল লাউঞ্জে বাংলাদেশের জ্বালানিমন্ত্রীকে স্বাগত জানান দেশটির হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব।

আলজেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদাও এ সফর ও জ্বালানি সহযোগিতাসংক্রান্ত কার্যক্রমে যুক্ত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আলজেরিয়া থেকে জ্বালানি আমদানি করবে বাংলাদেশ

আপডেট সময় ০১:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জ্বালানি নিরাপত্তা জোরদার করতে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশিদের ১ দিনেই ভিসা দেবে চীন: চীনের রাষ্ট্রদূত