ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 40

ছবি: সংগৃহীত

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় হিজরি ১৪৪৮ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি সোমবার হবে প্রথম রোজা।

আরও পড়ুন  ময়মনসিংহে জাকিরের টক-মিষ্টি জিলাপির কদর, রমজানে বিক্রি লক্ষাধিক টাকা

হিজরি বর্ষপঞ্জি চাঁদের আবর্তনের ওপর নির্ভরশীল হওয়ায় ইংরেজি ক্যালেন্ডারে প্রতিবছর রমজান মাস প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসাবে ২০২৭ সালে রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

ইসলামি বিধান অনুযায়ী, রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়। শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ বুধবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার পরিস্থিতি অনুযায়ী তারিখ পরিবর্তিত হতে পারে।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন এবং ইবাদত ও আত্মশুদ্ধিতে মনোযোগ দেন।

২০২৭ সালের রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন মুসলিম দেশে মসজিদ সংস্কার ও মানবকল্যাণমূলক কার্যক্রমসহ নানা প্রস্তুতি শুরু হতে পারে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ ও চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হবে।

সূত্র: গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আপডেট সময় ০৪:৪০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু এবং ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় হিজরি ১৪৪৮ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে ওই রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে। সে ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি সোমবার হবে প্রথম রোজা।

আরও পড়ুন  প্রথম রোজা কবে, জানা গেল সম্ভাব্য তারিখ