ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :

শিশুকে বলাৎকারের অভিযোগে পলাতক বৃদ্ধ গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 26

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় আবদুল গফুর (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবদুল গফুরের বাড়ি উপজেলার জুলধা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জামালের বাড়িতে। তিনি মৃত দুদু মিয়ার ছেলে। জুলধা ইউনিয়নের পাইপের ঘোড়া এলাকায় এক শিশুকে বলাৎকারের অভিযোগে করা মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, সেপ্টেম্বরের শুরুর দিকে জুলধার পাইপের ঘোড়া বাজার এলাকায় এক শিশুকে প্রলোভন দেখিয়ে একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে আবদুল গফুরের বিরুদ্ধে। সেখানে শিশুটিকে বলাৎকার করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।

আরও পড়ুন  চাঁপাইনবাবগঞ্জে বন্ধুকে গলা কেটে হত্যা, চার্জার ভ্যান ছিনতাইয়ে গ্রেপ্তার ৩

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। এরপর থেকে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবদুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শিশুকে বলাৎকারের অভিযোগে পলাতক বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬