ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম :

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 28

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ‘মাদার অব অল বম্বস’ বিশাল আকারের প্রচলিত বোমা হলেও এটি পারমাণবিক অস্ত্র নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

আরও পড়ুন  পুতিন-ট্রাম্প বৈঠকে কি ‘ইউক্রেন কৃত্রিম রাষ্ট্র’ প্রমাণে ঐতিহাসিক নথি প্রস্তুত?

সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তাঁর প্রশাসন ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে কি না। জবাবে তিনি বলেন, ‘মাদার অব অল বম্বস’ একটি প্রচলিত অস্ত্র, পারমাণবিক বোমা নয়।

ট্রাম্প বলেন, ‘মাদার অব অল বম্বস’ অত্যন্ত বড় আকারের একটি বোমা। তবে এর বিশাল আকারের সঙ্গে পারমাণবিক অস্ত্রের কোনো সম্পর্ক নেই।

পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘না, আমি পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আমাদের তা করার প্রয়োজন নেই।’

এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না।’

তিনি আরও বলেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’

সূত্র: আনাদোলু

নিউজটি শেয়ার করুন

ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা নেই: ট্রাম্প

আপডেট সময় ১১:০৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, ‘মাদার অব অল বম্বস’ বিশাল আকারের প্রচলিত বোমা হলেও এটি পারমাণবিক অস্ত্র নয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

আরও পড়ুন  হরমুজ প্রণালি ইরানের ছিল, আছে ও থাকবে, ট্রাম্পকে তেহরানের কড়া জবাব