ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

হুথি হামলার নিন্দা এরদোগানের, সৌদির পাশে থাকার ঘোষণা তুরস্কের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা রক্ষা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় তুরস্কের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করে এ অবস্থান জানান এরদোগান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন  ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুর গ্রেপ্তার ঘিরে উত্তাল তুরস্ক, বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ৩২ প্রদেশে

ফোনালাপে হুথি হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তুরস্কের প্রেসিডেন্ট। নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

এরদোগান বলেন, সৌদি আরবের নিজস্ব নিরাপত্তা রক্ষা এবং অঞ্চলে স্থিতিশীলতা জোরদার করতে দেশটি যেসব পদক্ষেপ নেবে, সেসব উদ্যোগের প্রতি আঙ্কারার পূর্ণ সমর্থন রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে বুধবার ও বৃহস্পতিবারের হামলায় চারজন এবং রোববারের হামলায় আরও একজন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

হুথি হামলার নিন্দা এরদোগানের, সৌদির পাশে থাকার ঘোষণা তুরস্কের

আপডেট সময় ১২:০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬