ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য নেবেন সরকারি পরিচয়পত্রধারীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 39

ছবি: সংগৃহীত

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

আরও পড়ুন  আনুষ্ঠানিক ভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতারণা এড়াতে উপাসনালয়গুলোতে প্রচার করা হচ্ছে, ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই। তালিকায় নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ টাকা দাবি করলে জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮-এ অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

তথ্য সংগ্রহের সময় প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য নেবেন সরকারি পরিচয়পত্রধারীরা

আপডেট সময় ০৩:১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার।

সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি পরিচয়পত্রধারী তথ্যসংগ্রাহকেরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে সহায়তা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

আরও পড়ুন  ফ্যামিলি কার্ডের মাধ্যমে ঘরে ঘরে সুফল পৌঁছাবে: বগুড়ায় প্রধানমন্ত্রী