ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
চড়া দামে এলএনজি নাকি সহনীয় লোডশেডিং, সিদ্ধান্ত নিতে হবে: তথ্য উপদেষ্টা হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি: আইনমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন তথ্যমন্ত্রী পার্থ কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ সাতজনকে আত্মসমর্পণের বিজ্ঞপ্তির নির্দেশ গণমাধ্যমে বেশি স্বাধীনতা দেখছি: তথ্য প্রতিমন্ত্রী শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর

সৌদি সরকারের নতুন নির্দেশনা: এবার হজ পালনে কড়াকড়ি শর্ত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 282

ছবি: সংগৃহীত

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র হজ পালনের জন্য নতুন কিছু শর্ত ও বিধিনিষেধ জারি করেছে। দেশটির নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে এসব নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, যারা আগে কখনো হজ পালন করেননি, তারা এবার রেজিস্ট্রেশনে অগ্রাধিকার পাবেন। তবে হজযাত্রীদের গাইডদের ক্ষেত্রে এ শর্ত শিথিল থাকবে।

আরও পড়ুন  প্রবাসীদের জন্য ৮ দেশে চলছে ভোটার নিবন্ধন

রেজিস্ট্রেশনের জন্য সৌদি নাগরিকদের ন্যাশনাল আইডি ও প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ অন্তত জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত বৈধ থাকতে হবে। ভুল তথ্য প্রদান করলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

হজের আনুষ্ঠানিকতা শুরুর পর কেউ যদি হজে অংশগ্রহণ না করেন, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না।

সৌদি সরকার জানায়, হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর নিয়ম অনুসরণ করতে হবে। পবিত্র স্থানগুলোতে চলাচল, অবস্থান এবং জড়ো হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট নির্দেশনা বাধ্যতামূলক। নিয়ম লঙ্ঘন করলে শাস্তির মুখোমুখি হতে হবে।

নতুন নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই প্রত্যেক হজযাত্রীকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

সৌদি সরকারের নতুন নির্দেশনা: এবার হজ পালনে কড়াকড়ি শর্ত

আপডেট সময় ০২:১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় পবিত্র হজ পালনের জন্য নতুন কিছু শর্ত ও বিধিনিষেধ জারি করেছে। দেশটির নাগরিক ও প্রবাসীদের ক্ষেত্রে এসব নির্দেশনা কঠোরভাবে পালন করতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, যারা আগে কখনো হজ পালন করেননি, তারা এবার রেজিস্ট্রেশনে অগ্রাধিকার পাবেন। তবে হজযাত্রীদের গাইডদের ক্ষেত্রে এ শর্ত শিথিল থাকবে।

আরও পড়ুন  ৪০টি দেশে প্রবাসী ভোটার তালিকা প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন