ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :

ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি ঢাললো আওয়ামী লীগ কর্মী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • / 34

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় বিএনপিকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ করায় জেলা ছাত্রদলের এক নেতার গায়ে ফুটন্ত পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সুলতানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড় এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে প্রধান বিবিসিকে উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামানের বয়স ৩১ বছর। তিনি শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক। এ ঘটনায় আহত অপর দুজন হলেন একই এলাকার সিরাজুল ইসলাম (৪২) ও হাসান আলী (৩২)।

হাসানুজ্জামান অভিযোগ করেন, রাতে তিনি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় সেখানে থাকা আওয়ামী লীগ কর্মী সুলতান বিএনপি ও দলের স্থানীয় নেতৃত্ব নিয়ে বিরূপ মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে সুলতান উত্তেজিত হয়ে দোকানের কেটলিতে থাকা ফুটন্ত পানি তাঁর শরীরে ঢেলে দেন।

তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসান আলীর শরীরেও গরম পানি পড়ে। এতে তাঁরাও দগ্ধ হন বলে জানান হাসানুজ্জামান।

অভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে এবং দলটির সক্রিয় কর্মী বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ছাত্রদল নেতার গায়ে ফুটন্ত পানি ঢাললো আওয়ামী লীগ কর্মী

আপডেট সময় ১০:৩২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গায় বিএনপিকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদ করায় জেলা ছাত্রদলের এক নেতার গায়ে ফুটন্ত পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মী সুলতানের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ছাত্রদল নেতাসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড় এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আহ্বায়ক মেহেদী হাসান হিমেল