ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

বিএনপির ভাইস চেয়ারম্যান: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 384

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।

ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভাটি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  ‘নির্বাচনের নামে ধূম্রজাল সৃষ্টি হচ্ছে, স্থানীয় নির্বাচনের কোনো ফাঁদে বিএনপি পা দেবে না’: তারেক রহমান

রিপন বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ তাদের দুঃশাসন টিকিয়ে রাখতে এবং বিরোধী মত দমন করতে নির্যাতন সেল তৈরি করেছে, যা এখন প্রকাশ্যে আসছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, আওয়ামী লীগের সমর্থকদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে স্থান দেওয়া হবে না এবং জনগণ তাদের উৎখাত করবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরে বিশেষ পরিস্থিতির কারণে বিএনপিকে পুনর্গঠিত করা সম্ভব হয়নি, তবে এখন পরিস্থিতি বদলেছে। মানুষ যে স্বপ্ন দেখছে বাংলাদেশ সম্পর্কে, সেটি বাস্তবায়নের জন্য একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের প্রয়োজন।

‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ এসেছে’ মন্তব্য করে আসাদুজ্জামান বলেন, একটি হলো বাংলাদেশকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা কাজে লাগানো এবং অপরটি হলো এই অভ্যুত্থানের দ্রুতগতিকে ম্লান করার ষড়যন্ত্র প্রতিহত করা।

তিনি জানান, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের সমর্থকরা রয়ে গেছে এবং তারা কার কাঁধে ভর দিয়ে রয়েছে, সেটি লক্ষ্য করার বিষয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ও সহ সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম।

নিউজটি শেয়ার করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান: আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে

আপডেট সময় ০১:২৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।

ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভাটি বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল