ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বিতাড়িত, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / 60

ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে, আর অপসারণের প্রক্রিয়ায় রয়েছেন আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে ৩১ আগস্ট পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কানাডা থেকে মোট ১৪ হাজার ৮৯৭ বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন ভারতের নাগরিক। দেশটির ৪ হাজার ২২৭ জনকে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন  চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

এরপর রয়েছে মেক্সিকো। দেশটির ২ হাজার ২৮২ জন নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ৬০১, কলম্বিয়ার ৫৮০, হাইতির ৫৩৫ এবং রোমানিয়ার ৪৩৩ জনকে বহিষ্কার করা হয়েছে। ৩৪০ জন বাংলাদেশি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সিবিএসএর পরিসংখ্যানে দেখা যায়, বহিষ্কারের প্রধান কারণগুলোর মধ্যে ছিল কানাডার অভিবাসন আইন না মানা। এই কারণেই আশ্রয়ের আবেদন করা সত্ত্বেও ১২ হাজার ৫ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সংস্থাটি।

আশ্রয়প্রার্থী নন—এমন আরও ১ হাজার ৭৯৪ জনকেও অভিবাসন আইন না মানার কারণে কানাডা থেকে অপসারণ করা হয়েছে। এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ৮৯৭ জন এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার কারণে ৮৮ জনকে অপসারণ করা হয়েছে।

বহিষ্কারের আদেশগুলোর মধ্যে ৮ হাজার ৫৭৭টি ছিল ডিপোর্টেশন অর্ডার। এ ছাড়া ৩ হাজার ৩০৩টি ডিপারচার অর্ডার এবং ৩ হাজার ১৭টি এক্সক্লুশন অর্ডার জারি করা হয়েছে।

অন্যদিকে, ৩১ আগস্ট পর্যন্ত কানাডা থেকে অপসারণের প্রক্রিয়ায় ছিলেন মোট ৪৯ হাজার ৫৩৬ জন বিদেশি নাগরিক। এ তালিকায় ভারতের নাগরিক ১০ হাজার ২৯৫ জন এবং মেক্সিকোর ৬ হাজার ১০২ জন।

অপসারণের প্রক্রিয়ায় থাকা নাগরিকদের সংখ্যার হিসাবে বাংলাদেশ রয়েছে অষ্টম অবস্থানে। এ তালিকায় বাংলাদেশের নাগরিকের সংখ্যা ১ হাজার ৩৬৮ জন।

নিউজটি শেয়ার করুন

কানাডা থেকে ৩৪০ বাংলাদেশি বিতাড়িত, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮

আপডেট সময় ০১:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছরের প্রথম আট মাসে কানাডা থেকে ৩৪০ বাংলাদেশিকে বহিষ্কার করা হয়েছে, আর অপসারণের প্রক্রিয়ায় রয়েছেন আরও ১ হাজার ৩৬৮ বাংলাদেশি। কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসএ) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে ৩১ আগস্ট পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।

সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কানাডা থেকে মোট ১৪ হাজার ৮৯৭ বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এ তালিকায় সবচেয়ে বেশি রয়েছেন ভারতের নাগরিক। দেশটির ৪ হাজার ২২৭ জনকে কানাডা থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশিসহ ৪৩ অভিবাসীর ইতালিতে ফেরা নিশ্চিত, আদালতের নির্দেশ কার্যকর