ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ট্রাম্প ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারে; দ্য গার্ডিয়ান বিশ্লেষণ লাইব্রেরিতে বসা নিয়ে কথা-কাটাকাটি, কুবিতে দফায় দফায় সংঘর্ষে আহত ৮ জ্যোতির নেতৃত্ব নিয়ে বিসিবির জরুরি বৈঠক শতকোটি মানুষের প্রাণহানি ঘটাতে পারে নিয়ন্ত্রণহীন এআই: বিল গেটস রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০ চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদারকে অর্থনীতি পুনরুত্থানে অগ্রাধিকার: স্বপন দুর্গন্ধ পেয়ে ঘরে, ঝুলন্ত মরদেহ উদ্ধার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল আটক পুত্রের জন্মদিনে শাকিব-অপুর আবেগঘন শুভেচ্ছা তদন্তে ক্যান্টনমেন্টের সাবেক ওসির আ: লীগ-সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 32

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নে আক্তার ও বকুল গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

আরও পড়ুন  গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস উল্টে ৬ শিশুসহ আহত অন্তত ২০

স্থানীয়রা জানান, শনিবার স্থানীয় বাজারে অটোরিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে আক্তার গ্রুপের এনাম ও বকুল গ্রুপের রুবেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ বাড়িতে ফিরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় রোববার সকালে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে আক্তার ও বকুল গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

রিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০৬:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অটোরিকশায় ঘষা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নে আক্তার ও বকুল গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

আরও পড়ুন  আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী