ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা
পিলখানা হত্যাকাণ্ডের বিচার:

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 427

ছবি: সংগৃহীত

বিডিআর (বাংলাদেশ রাইফেলস) সদস্যরা তাদের চাকরিচ্যুতি ও কারাবন্দিদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এ কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

এ সময় সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, “পিলখানা হত্যাকাণ্ডে নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের সরকারি ক্ষতিপূরণসহ পুনর্বহাল করতে হবে।” তিনি আরো জানান, ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে এবং কোনো সুখবর না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন  মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের আধিপত্যের লড়াই: কুপিয়ে হত্যা করা হলো ‘এলেক্স ইমনকে’

বিডিআর সদস্যদের ৬ দফা দাবিগুলো হল:

১. পিলখানায় ১৮টি বিশেষ আদালত ও অধিনায়কের সামারি কোর্ট গঠন করে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

২. খালাসপ্রাপ্ত ও সাজা শেষ করা কারাবন্দি সদস্যদের মুক্তি দিতে হবে এবং বিস্ফোরক মামলা বাতিল করতে হবে।

৩. স্বাধীন তদন্তের মাধ্যমে নিরপরাধ সদস্যদের মুক্তি ও পিলখানা হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

৪. শহীদ ৭৪ জনের হত্যাকাণ্ডের বিচার ও কারাগারে মৃত সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে।

৫. স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে।

৬. পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে। একইসঙ্গে শহীদদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

চাকরিচ্যুত বিডিআর সদস্যরা একযোগে তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

পিলখানা হত্যাকাণ্ডের বিচার:

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ৬ দফা দাবিতে শহীদ মিনারে অবস্থান

আপডেট সময় ০৫:২৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

বিডিআর (বাংলাদেশ রাইফেলস) সদস্যরা তাদের চাকরিচ্যুতি ও কারাবন্দিদের মুক্তির দাবিতে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এ কর্মসূচির আয়োজন করেছে বিডিআর কল্যাণ পরিষদ।

এ সময় সংগঠনটির সভাপতি ফয়জুল আলম বলেন, “পিলখানা হত্যাকাণ্ডে নিরপরাধ জেলবন্দিদের মুক্তি দিতে হবে এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সদস্যদের সরকারি ক্ষতিপূরণসহ পুনর্বহাল করতে হবে।” তিনি আরো জানান, ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে এবং কোনো সুখবর না এলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন  ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর