ঢাকা ১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

কঙ্গোর ইতুরিতে নারকীয় হামলা: ৪৯ জনের প্রাণহানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 357

ছবি: সংগৃহীত

পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশে এক ভয়াবহ হামলায় অন্তত ৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার রাতে জুগু অঞ্চলের জাইবা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

গ্রামের প্রধান জিন ভিয়ানি জানান, কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী কোডেকোর যোদ্ধারা রাত ৮টার দিকে হামলা চালিয়ে গ্রামবাসীদের নির্বিচারে হত্যা করে এবং বহু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন  মাইক্রোসফট কর্মীর ছদ্মবেশে সাইবার হামলা, সতর্ক থাকুন

তিনি বলেন, “আজ সকালে আমরা ৩৫ জনেরও বেশি মৃতদেহ পেয়েছি, তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে। অনেকেই আগুনে পুড়ে মারা গেছেন, আহতের সংখ্যা বিপুল।” স্থানীয় নাগরিক সমাজের নেতা জুলেস সুবা পরে জানান, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯-এ পৌঁছেছে।

পূর্ব কঙ্গোর এই অঞ্চলে জমি ও সম্পদের দখল নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। কোডেকো মিলিশিয়া গোষ্ঠী হেমা সম্প্রদায়ের ওপর বারবার হামলার অভিযোগে অভিযুক্ত। জাতিসংঘও অতীতে এই গোষ্ঠীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে।

গ্রামপ্রধান ভিয়ানি জানান, “ভুক্তভোগীদের সবাই হেমা সম্প্রদায়ের। অথচ মাত্র তিন কিলোমিটার দূরেই কঙ্গোলিজ সেনা এবং জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থাকলেও তারা কোনো পদক্ষেপ নেয়নি।”

ডিআর কঙ্গোর সেনাবাহিনী ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মনুস্কো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এই হামলার ফলে ইতুরির নিরাপত্তা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। সংঘাতকবলিত এই অঞ্চলে সাধারণ মানুষ নিরন্তর আতঙ্কে দিন কাটাচ্ছে, আর শান্তির প্রত্যাশা ক্রমেই অধরা হয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

কঙ্গোর ইতুরিতে নারকীয় হামলা: ৪৯ জনের প্রাণহানি

আপডেট সময় ০৫:১৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

পূর্ব গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইতুরি প্রদেশে এক ভয়াবহ হামলায় অন্তত ৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার রাতে জুগু অঞ্চলের জাইবা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

গ্রামের প্রধান জিন ভিয়ানি জানান, কুখ্যাত সশস্ত্র গোষ্ঠী কোডেকোর যোদ্ধারা রাত ৮টার দিকে হামলা চালিয়ে গ্রামবাসীদের নির্বিচারে হত্যা করে এবং বহু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন  বাসভবনে হামলার পর প্রথম প্রতিক্রিয়া রোহিত শেঠি