ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ইরান এখন পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রয়েছে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে ইউনিয়ন পরিষদ থেকে: ইসি বিমানে গালিগালাজ ও হট্টগোলের, যাত্রীকে বেঁধে রাখলেন সহযাত্রীরা সীমান্তে অপরাধ কমাতে বিজিবির বিশেষ উদ্যোগ এসএসসিতে ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রায় ১৩ লাখ, ফল ১০ সেপ্টেম্বর যাত্রীদের নামিয়ে ইসমাইলকে বাসে আটকে হত্যা, গ্রেপ্তার ৩ ইইউর চিহ্নিত ৬১ বাণিজ্য বাধার ৪৮টি নিরসন করেছে বাংলাদেশ মাদারীপুরের ডাসারে নিখোঁজের একদিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার বিরোধী দল ‘লংমার্চে’র নামে গণতন্ত্র বিনষ্টের পায়তারা করেছে: রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের থাকার ভবন ধসে পড়েছে, চলছে উদ্ধার অভিযান

বিমানে গালিগালাজ ও হট্টগোলের, যাত্রীকে বেঁধে রাখলেন সহযাত্রীরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 15

ছবি: সংগৃহীত

টেক্সাস থেকে নিউ জার্সিগামী আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিশৃঙ্খলা ও সহযাত্রীদের সঙ্গে সহিংস আচরণের অভিযোগে ৬৭ বছর বয়সী এক যাত্রীকে ডাক্ট টেপ ও প্লাস্টিকের জিপ-টাই দিয়ে সিটে বেঁধে রাখেন অন্য যাত্রীরা। পরে ফ্লাইটটি বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক থারগুড মার্শাল বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ ওই যাত্রীকে হেফাজতে নেয়।

মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি পুলিশের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই যাত্রীর নাম আর্থার লানডিন। বৃহস্পতিবার রাতে ডালাস থেকে নেওয়ার্কগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ ও বিমান সংস্থার তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর লানডিন হঠাৎ অশ্লীল ভাষায় চিৎকার শুরু করেন। একপর্যায়ে তাঁর আচরণ সহিংস হয়ে ওঠে। তিনি পাশের এক যাত্রীর ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন সহযাত্রী এগিয়ে আসেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে সব যাত্রী নিহত

পরে সাবেক পুলিশ কর্মকর্তা জুয়ান মেহিয়াসহ দুই যাত্রী লানডিনকে নিয়ন্ত্রণে নেন। তারা তাঁর হাত প্লাস্টিকের জিপ-টাই দিয়ে বেঁধে দেন এবং ডাক্ট টেপ ব্যবহার করে তাঁকে সিটের সঙ্গে আটকে রাখেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে মেহিয়া বলেন, মুহূর্তের মধ্যেই বিমানের স্বাভাবিক পরিবেশ হট্টগোলে পরিণত হয়। পেছনে তাকিয়ে তিনি একজন যাত্রীকে আরেকজনের গলা চেপে ধরে থাকতে দেখেন। তাঁকে থামানোর পরও ওই ব্যক্তি নারীসহ অন্য সহযাত্রীদের উদ্দেশে অপমানজনক ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ডালাস থেকে নেওয়ার্কগামী ফ্লাইটটি বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক থারগুড মার্শাল বিমানবন্দরের দিকে ঘুরিয়ে নেওয়া হয়। বিমানটি সেখানে অবতরণের পর পুলিশ সদস্যরা ভেতরে উঠে লানডিনকে হেফাজতে নেন।

আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানে যেকোনো ধরনের সহিংস আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানিয়েছে তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহসিকতা ও পেশাদারিত্ব দেখানোর জন্য কর্মী ও সহযাত্রীদের ধন্যবাদ জানিয়েছে বিমান সংস্থাটি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

নিউজটি শেয়ার করুন

বিমানে গালিগালাজ ও হট্টগোলের, যাত্রীকে বেঁধে রাখলেন সহযাত্রীরা

আপডেট সময় ০৭:২৩:১২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

টেক্সাস থেকে নিউ জার্সিগামী আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিশৃঙ্খলা ও সহযাত্রীদের সঙ্গে সহিংস আচরণের অভিযোগে ৬৭ বছর বয়সী এক যাত্রীকে ডাক্ট টেপ ও প্লাস্টিকের জিপ-টাই দিয়ে সিটে বেঁধে রাখেন অন্য যাত্রীরা। পরে ফ্লাইটটি বাল্টিমোর/ওয়াশিংটন আন্তর্জাতিক থারগুড মার্শাল বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ ওই যাত্রীকে হেফাজতে নেয়।

মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি পুলিশের বরাতে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই যাত্রীর নাম আর্থার লানডিন। বৃহস্পতিবার রাতে ডালাস থেকে নেওয়ার্কগামী আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ ও বিমান সংস্থার তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর লানডিন হঠাৎ অশ্লীল ভাষায় চিৎকার শুরু করেন। একপর্যায়ে তাঁর আচরণ সহিংস হয়ে ওঠে। তিনি পাশের এক যাত্রীর ওপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন সহযাত্রী এগিয়ে আসেন।

আরও পড়ুন  হিজড়াদের উৎপাতে নিয়ন্ত্রণ হারাল বাস,২ যাত্রী নিহত