ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

দুই দিনের সফরে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটি নিজ জেলায় তার প্রথম সফর।

সফরের প্রথম দিন তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

আরও পড়ুন  প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সফরকালে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

দুই দিনের কর্মসূচি শেষে আগামী ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু জানান, রাষ্ট্রপতির সফরের খবরে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে একনজর দেখার জন্য অনেকেই অপেক্ষা করছেন।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও সরকারি বিভিন্ন দপ্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি রং করার কাজও চলছে।

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ১০:৩৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

দুই দিনের সফরে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এটি নিজ জেলায় তার প্রথম সফর।

সফরের প্রথম দিন তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির।

আরও পড়ুন  আপনারা ভালা আছেন নি?' সিলেটে তারেক রহমান