ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

বাসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে কর্মবিরতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

মহাসড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দিয়েছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস থামিয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় বাস দুটির চালক ও সহযোগীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

আরও পড়ুন  সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

ঘটনার পর পরিবহন শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে তারা জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

হামলার শিকার রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, নান্দিনা বাজার এলাকায় তাদের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে বাস ভাঙচুর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না।

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, সকালে জামালপুর ও ঢাকা অভিমুখী দুটি বাসে হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, বাসে হামলা ও ভাঙচুরের পাশাপাশি শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বাসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে কর্মবিরতি

আপডেট সময় ০৩:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাসে হামলা-ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দিয়েছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস থামিয়ে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় বাস দুটির চালক ও সহযোগীদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

আরও পড়ুন  ছাত্র আন্দোলনে হামলা: বিশেষ অভিযানে চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৩৯