ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ভোটার এলাকা পরিবর্তনে সময় বেঁধে দিল ইসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 12

ছবি সংগৃহীত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের আবেদন করা যাবে।

বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষর করা এ-সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচনই প্রকৃত সংস্কারের প্রথম শর্ত: আব্দুন নূর তুষার

চিঠিতে বলা হয়েছে, ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ সেপ্টেম্বর।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনকে সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য এই সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

ভোটার এলাকা পরিবর্তনে সময় বেঁধে দিল ইসি

আপডেট সময় ০১:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সামনে রেখে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের আবেদন করা যাবে।

বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষর করা এ-সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন  সংবিধান সংস্কার পরিষদ শপথ শুরু হতেই বেরিয়ে গেলেন রুমিন-ইশরাক