ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি এক মাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু দেশের উন্নয়ন ও গণতন্ত্রের অর্জনে বিএনপির হাত ধরেই: শামা ওবায়েদ তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাৎ প্রত্যাশা ট্রাম্পের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে ট্যাব উপহার দেবেন প্রধানমন্ত্রী ‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও জুটি রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’ আনন্দবাজারের অফিসের সামনে আন্দোলন, ফটকে গেরুয়া রং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির মরদেহ উদ্ধার আনসার-ভিডিপিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির টানা দরপতন কাটিয়ে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, বেড়েছে সূচক ও লেনদেন

ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ছবি সংগৃহীত

ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে ফের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ সামরিক অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় তখন দুপুর ১২টা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নতুন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাসহ মধ্যপ্রাচ্যে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক সামরিক তৎপরতার জবাব হিসেবেই ওয়াশিংটন এই পাল্টা অভিযান পরিচালনা করছে।

এর আগে সোমবার গভীর রাতে হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি বিশাল তেলবাহী সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জাহাজ দুটিতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল।

এর এক দিন আগে রোববার জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আইআরজিসি। তবে যুক্তরাষ্ট্রের সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই প্রতিহত করা সম্ভব হয়।

এর আগে শনিবার রাতে হরমুজ প্রণালির লারাক দ্বীপে আইআরজিসির একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনা ধ্বংস করে মার্কিন বাহিনী। ওই হামলার মধ্য দিয়ে এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সরাসরি সামরিক সংঘাত শুরু হয়।

চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সর্বাত্মক যুদ্ধের পরিবর্তে ‘সীমিত মাত্রার’ সামরিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ইরান তাদের নৌবাহিনী ও বিমানবাহিনী হারিয়েছে এবং তাদের নজরদারি ব্যবস্থারও প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানকে আঘাত করবে না। তিনি বলেন, এবারের মার্কিন পদক্ষেপ হবে ‘খুবই সীমিত’।

নিউজটি শেয়ার করুন

ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু

আপডেট সময় ০১:২১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে ফের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ সামরিক অভিযান শুরু হয়। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় তখন দুপুর ১২টা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নতুন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প