ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও জুটি রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

ছবি সংগৃহীত

এক সিনেমার সাফল্যের পর আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। গত ঈদে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকদের প্রশংসা পাওয়া এই দুই তারকা এবার সময় ভ্রমণ, রোমান্স ও রহস্যনির্ভর ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় হাজির হতে যাচ্ছেন।

তানিম নূরের প্রযোজনায় নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার। এই চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাদের।

আরও পড়ুন  টঙ্গী-জয়দেবপুর রুটে রেললাইন বেঁকে গেল, অল্পের জন্য রক্ষা পেল ১২০০ যাত্রী

‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্পে সময়ের বিভিন্ন বাঁক, সম্পর্কের জটিলতা, স্মৃতির প্রভাব এবং রহস্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর।

নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্প বলার কাঠামোর বাইরে গিয়ে দর্শকদের ভিন্নধর্মী চলচ্চিত্রের অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। সময় ও সম্পর্কের পাশাপাশি স্মৃতি এবং রহস্যের নানা স্তর অতিক্রম করে এগোবে সিনেমার গল্প।

সিনেমাটির গল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। উপন্যাসের মূল ভাবনা ও কাহিনি বড় পর্দার উপযোগী করে সাজানোর কাজ চলছে।

পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ২০২৭ সালের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর একই বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরিচালক হিসেবে এবারই যাত্রা শুরু করলেও আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের নির্মাণ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা রয়েছে। আয়মান আসিব স্বাধীন এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লেখার সঙ্গে যুক্ত ছিলেন।

অন্যদিকে সুস্ময় সরকার একই তিনটি প্রযোজনায় গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এবার সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা যৌথভাবে পরিচালনার দায়িত্ব নিচ্ছেন।

‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্য এবং দর্শকদের সাড়া সামনে রেখে নতুন সিনেমার মাধ্যমে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ।

‘কানাভুলা প্যারাডক্স’ হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র। নতুন দুই নির্মাতার অভিষেকের পাশাপাশি রাজ-সাবিলার জনপ্রিয় জুটি এবং সময় ভ্রমণকে কেন্দ্র করে নির্মিত গল্প—সব মিলিয়ে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘বনলতা এক্সপ্রেস’-এর পর আবারও জুটি রাজ-সাবিলা, আসছে ‘কানাভুলা প্যারাডক্স’

আপডেট সময় ০৭:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬