ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / 50

ছবি সংগৃহীত

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। এ দুর্যোগে বিপুল সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  সার্ক কার্যকর করতে একমত, বাংলাদেশ-নেপাল

বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হুমায়ুন কবির। একই সঙ্গে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই কঠিন সময়ে নেপালের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি।

নেপালের জনগণ দৃঢ়তা ও সাহসের সঙ্গে এই বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

নেপালের বন্যা-ভূমিধসে বাংলাদেশের শোক

আপডেট সময় ০৫:০০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে শত শত মানুষের প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকায় নেপাল দূতাবাসে গিয়ে বাংলাদেশের পক্ষে শোকবার্তায় স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ২৬ আগস্ট উত্তর নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পর্যটকরাও রয়েছেন। এ দুর্যোগে বিপুল সম্পদ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন  নেপালে নিহতদের স্মরণে পালিত হচ্ছে জাতীয় শোক