ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর মন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 22

ছবি: সংগৃহীত

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঢাকায় নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক এবং আন্তরিক সমবেদনা জানান।

আরও পড়ুন  ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ড ২৮ আগস্ট ২০২৬ মারা যান। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে ঢাকায় নরওয়ের দূতাবাসে শোকবই খোলার ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর মন্ত্রীর

আপডেট সময় ০৭:৩৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

নরওয়ের রাজা পঞ্চম হারাল্ডের মৃত্যুতে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ঢাকায় নরওয়ের দূতাবাসে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এ সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন।

শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রী নরওয়ের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর শোক এবং আন্তরিক সমবেদনা জানান।

আরও পড়ুন  জাহাজে দুই বিদেশি ক্রুর মারামারি, ছুরিকাঘাতে থাই ক্রুর মৃত্যু