ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
উত্তর সাইপ্রাসের উপকূলে ২৭০ যাত্রী নিয়ে নৌযানডুবি ৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি সংকট তৈরি করেনি’: নুর ঢাকায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ‘সৌদি ও তুরস্ক ইতিবাচক মক্কা প্যাক্টে বাংলাদেশকে নিতে’ বাংলাদেশ-চীনের মধ্যে শুরু হচ্ছে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি এক মিনিটের সিদ্ধান্তে বাঁচল ১,৬৪৩ শিক্ষার্থীর প্রাণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত। নতুন মামলায় সাবেক রেলমন্ত্রীকে গ্রেফতার দেখানো হলো ‘বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে চায় সরকার’

উত্তর সাইপ্রাসের উপকূলে ২৭০ যাত্রী নিয়ে নৌযানডুবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 8

ছবি: সংগৃহীত

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে প্রায় ২৭০ যাত্রী নিয়ে একটি নৌযান ডুবে গেছে। রোববার ৩০ আগস্ট দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ১০০ জনকে তীরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন উত্তর সাইপ্রাসের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি।

উপকূলীয় শহর কিরেনিয়ার মেয়র মুরাত সেনকুল তুরস্কের সংবাদমাধ্যম সিএনএন তুর্ককে জানান, নৌযানে থাকা ১৫৯ জনের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে সক্ষম হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে সেটি পানিতে উল্টে যায়।

আরও পড়ুন  গ্রিসের ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বড় অংশ বাংলাদেশি

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে লাইফ জ্যাকেট পরা কয়েকজন যাত্রীকে উল্টে যাওয়া নৌযানটির ওপর অবস্থান করতে দেখা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হেলিকপ্টার ও কোস্টগার্ডের বেশ কয়েকটি নৌযান পাঠানো হয়েছে। উপকূলে অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

উত্তর সাইপ্রাসের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত ১০০ জন যাত্রীকে নিরাপদে তীরে আনা হয়েছে।

তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস (টিআরএনসি) আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। তুরস্কই একমাত্র দেশ হিসেবে অঞ্চলটিকে স্বীকৃতি দিয়েছে। সাইপ্রাস দ্বীপের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা টিআরএনসির নিয়ন্ত্রণে রয়েছে।

১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত অবস্থায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

উত্তর সাইপ্রাসের উপকূলে ২৭০ যাত্রী নিয়ে নৌযানডুবি

আপডেট সময় ০৭:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

উত্তর সাইপ্রাসের উপকূলের কাছে প্রায় ২৭০ যাত্রী নিয়ে একটি নৌযান ডুবে গেছে। রোববার ৩০ আগস্ট দুর্ঘটনার পরপরই যাত্রীদের উদ্ধারে অভিযান শুরু হয়। এখন পর্যন্ত ১০০ জনকে তীরে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন উত্তর সাইপ্রাসের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি।

উপকূলীয় শহর কিরেনিয়ার মেয়র মুরাত সেনকুল তুরস্কের সংবাদমাধ্যম সিএনএন তুর্ককে জানান, নৌযানে থাকা ১৫৯ জনের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে সক্ষম হয়েছেন। পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, উপকূল থেকে প্রায় চার মাইল দূরে নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে সেটি পানিতে উল্টে যায়।

আরও পড়ুন  ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ ২২ নাবিক নিখোঁজ