ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / 70

ছবি: সংগৃহীত

বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে বলেও দাবি করেন তিনি।

রোববার ৩০ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করছে সরকার।

আরও পড়ুন  পাটওয়ারীকে ডিম: কী ঘটেছিল সেদিন, তদন্তে নির্বাচনি অনুসন্ধান কমিটি

সম্প্রতি চীন সফরের সময় শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ সম্ভাবনার একটি পরিকল্পনা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর অংশ হিসেবে শিক্ষকদের ভাষাগত দক্ষতা বাড়াতে চীনের সঙ্গে শিক্ষক বিনিময় কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, আগামী এক থেকে দেড় মাসের মধ্যে চীনের সঙ্গে শিক্ষা খাতে এক্সচেঞ্জ প্রোগ্রামের কার্যক্রম দৃশ্যমান হবে।

এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি

আপডেট সময় ০৬:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের ভিসা পেতে আগের তুলনায় সমস্যা কমেছে বলেও দাবি করেন তিনি।

রোববার ৩০ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে কাজ করছে সরকার।

আরও পড়ুন  ইউনিয়ন পর্যায়ে বিস্তৃত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি