ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

অপারেশন ডেভিল হান্ট’: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র সচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 363

ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমন করতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

সিনিয়র সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। “এটি মূলত পুলিশি অভিযান, তবে প্রয়োজনে অন্যান্য বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে,” বলেন তিনি।

আরও পড়ুন  গাজীপুর সিটিতে আইনশৃঙ্খলা উন্নয়নে জিএমপি কমিশনারের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

নাসিমুল গণি আশ্বস্ত করে বলেন, “আইন প্রয়োগে মানবাধিকারের প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশ, ম্যাজিস্ট্রেট ও প্রসিকিউটরদের সাথে সমন্বয় করে যেন কোনও ‘আয়নাঘর’ (গোপন বন্দিশালা) তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকছি।”

পুলিশ বাহিনীর মনোবল পুনরুদ্ধারে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, “যেসব দেশে বিপ্লব হয়েছে, সেখানে পরাজিত শক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা মানবিকতার নীতি অনুসরণ করেছি। তবে এতে পুলিশ বাহিনীর মনোবলে প্রভাব পড়েছে। এ অবস্থার পরিবর্তনে উদ্যোগ নেওয়া হচ্ছে।”

পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশবান্ধব আইন প্রয়োগের জন্য ১১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের নিয়ে বিশেষ কর্মশালা আয়োজন করা হবে বলে জানান স্বরাষ্ট্র সচিব।

নিউজটি শেয়ার করুন

অপারেশন ডেভিল হান্ট’: আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে সরকার, জানালেন স্বরাষ্ট্র সচিব

আপডেট সময় ০৭:১৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের দমন করতে সরকার ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি।

সিনিয়র সচিব জানান, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। “এটি মূলত পুলিশি অভিযান, তবে প্রয়োজনে অন্যান্য বাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে,” বলেন তিনি।

আরও পড়ুন  রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা