শিরোনাম :
শপথ নিলেন আপিল বিভাগের বিচারপতি হিসেবে হাবিবুল গনি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / 11
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার ৩০ আগস্ট সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
আইন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি মো. হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।
হাবিবুল গনির শপথ গ্রহণের পর প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

























