ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

গল টেস্টে অজিদের দাপট: শ্রীলঙ্কার লজ্জার হার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 301

ছবি সংগৃহীত

নিজেদের মাটিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতে পারল না শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও হতাশাজনক পারফরম্যান্স উপহার দিল স্বাগতিকরা।

গলে রোববার (৯ ফেব্রুয়ারি) চতুর্থ দিনের লাঞ্চের আগেই পরিস্কার হয়ে গেল ফল। মাত্র ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন  শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে টাইগাররা

তৃতীয় দিনের ৮ উইকেটে ২১১ রান নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা মাত্র ২০ রান যোগ করেই অলআউট হয়, ফলে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান। ব্যাটিংয়ে নেমে ৮ম ওভারে ট্রেভিস হেডের (২৩ বলে ২০) উইকেট হারালেও উসমান খাওয়াজা ও মারনাস লাবুশানে মিলে সহজেই ম্যাচ শেষ করে দেন।

তবে শ্রীলঙ্কার হার আসলে নির্ধারিত হয়ে গিয়েছিল প্রথম ইনিংসেই। ২৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ ও অ্যালেক্স কেয়ারির দুর্দান্ত ব্যাটিংয়ে ৪১৪ রান তুলে নেয়, বড় লিড নিয়ে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেলে দেয়। দ্বিতীয় ইনিংসেও স্পিন ঘূর্ণিতে ছন্নছাড়া লঙ্কান ব্যাটিং লাইনআপ। ন্যাথান লায়ন ও ম্যাথু কুহেনম্যানের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারায় দলটি।

এই সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্র শেষ করল অস্ট্রেলিয়া। ১৯ টেস্টে ১৩ জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। শ্রীলঙ্কা শুরুতে ভালো করলেও শেষ পর্যন্ত ১৩ ম্যাচে ৫ জয় নিয়ে ছয় নম্বরে থেকে চক্র শেষ করল।

নিউজটি শেয়ার করুন

গল টেস্টে অজিদের দাপট: শ্রীলঙ্কার লজ্জার হার

আপডেট সময় ০৬:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

নিজেদের মাটিতেও অস্ট্রেলিয়ার বিপক্ষে দাঁড়াতে পারল না শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টিতেও হতাশাজনক পারফরম্যান্স উপহার দিল স্বাগতিকরা।

গলে রোববার (৯ ফেব্রুয়ারি) চতুর্থ দিনের লাঞ্চের আগেই পরিস্কার হয়ে গেল ফল। মাত্র ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল অস্ট্রেলিয়া।

আরও পড়ুন  বাংলাদেশ ইস্যুতে ক্ষুব্ধ পাকিস্তান, বিশ্বকাপে দল না পাঠানোর ইঙ্গিত সরকারের