ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 467

ছবি সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় ড. ইউনূস মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “বিচারপতি রউফ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আরও পড়ুন  জলবায়ু সংকটে একসঙ্গে কাজের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা

১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিচারপতি রউফ দেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ড. ইউনূস বলেন, “তিনি ছিলেন নাগরিক সমাজের অন্যতম স্তম্ভ, যিনি ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আজীবন কাজ করে গেছেন।”

রবিবার সকাল ১০টার দিকে রাজধানীর মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ দুই মাস ধরে তিনি অসুস্থ ছিলেন।

এদিকে, বিচারপতি রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সুপ্রিম কোর্ট প্রশাসন বিচারিক কার্যক্রম আধা বেলা স্থগিতের ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

আপডেট সময় ০৬:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় ড. ইউনূস মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, “বিচারপতি রউফ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

আরও পড়ুন  বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক