ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / 144

ছবি: সংগৃহীত

কোনো কনসার্ট বাতিল হলেই সরকার সহযোগিতা করেনি—এমনটি মনে করার কারণ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণেও কনসার্ট বাতিল হতে পারে। একই সঙ্গে সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  রাজধানীতে নিরাপত্তা জোরদার, ২০০ চেকপোস্ট ডিএমপির

কোথাও কোথাও কনসার্ট বন্ধ করে দেওয়া নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আন্দালিব রহমান পার্থ বলেন, কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সহযোগিতা করেনি—বিষয়টি এমন নয়। কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তাজনিত বিষয় বিবেচনায় নিয়ে এ ধরনের সিদ্ধান্ত হতে পারে।

বাংলাদেশে বর্তমানে অনেক কনসার্ট হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বড় বড় কনসার্টও আয়োজন করা হচ্ছে। ফলে কনসার্ট আয়োজনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা না করার কোনো সাধারণ নীতি নেই বলে তিনি ইঙ্গিত দেন।

তিনি আরও বলেন, সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডে বাধা সৃষ্টি হয়—এমন মানসিকতা সরকারের নেই। এ ধরনের চিন্তার সঙ্গে তারা একমত নন বলেও জানান তথ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্যসচিব মাহবুবা ফারজানা এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কনসার্ট বাতিলের পেছনে নিরাপত্তা কারণ থাকতে পারে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

কোনো কনসার্ট বাতিল হলেই সরকার সহযোগিতা করেনি—এমনটি মনে করার কারণ নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণেও কনসার্ট বাতিল হতে পারে। একই সঙ্গে সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার কোনো মানসিকতা সরকারের নেই বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন  ট্রাম্প প্রশাসনের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা, পারমাণবিক নিরাপত্তা জোরদারের পদক্ষেপের পক্ষে: কিম জং উনের বোন