ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ মুখ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / 23

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও ছয়জন সদস্য যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত সম্ভাব্য ছয়জনের মধ্যে চারজনের নাম জানা গেছে।

জানা গেছে, নতুন সদস্যদের মধ্যে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী রয়েছেন। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আরও পড়ুন  নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদলে, তাঁরা এখন মন্ত্রিসভায়

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীকে রাষ্ট্রপতি শপথ পড়াবেন। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এদিকে মন্ত্রিপরিষদ সূত্রে আরও জানা গেছে, কয়েকটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। এর মধ্যে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নাম রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানের সব আয়োজন শেষ হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ শপথ অনুষ্ঠান পরিচালনা করছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, শপথ অনুষ্ঠানে এক হাজার দুইশর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৬ মুখ

আপডেট সময় ০৫:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও ছয়জন সদস্য যুক্ত হচ্ছেন বলে জানা গেছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে। তবে এখন পর্যন্ত সম্ভাব্য ছয়জনের মধ্যে চারজনের নাম জানা গেছে।

জানা গেছে, নতুন সদস্যদের মধ্যে তিনজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী রয়েছেন। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

আরও পড়ুন  প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় ঠাঁই পেলেন যারা