ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 120

ছবি: সংগৃহীত

বাংলাদেশের গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হলো ক্ষমতাকে প্রশ্ন করা। এই দায়িত্ব অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেন, তাদের বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

তিনি বলেন, অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।

গণমাধ্যমের জন্য সরকার নতুন একটি ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:০০:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বাংলাদেশের গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বেশি স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের অন্যতম দায়িত্ব হলো ক্ষমতাকে প্রশ্ন করা। এই দায়িত্ব অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেন, তাদের বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন  ট্রাম্পের অভিযোগ: বাইডেনের আমলে ২ কোটির বেশি অবৈধ অভিবাসীর প্রবেশ, বাইডেন সরকারের সমালোচনা