ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / 91

ছবি: সংগৃহীত

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

আরও পড়ুন  রাষ্ট্র মেরামতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে। তবে প্রয়োজনীয় খাতে অবশ্যই ব্যয় করা হবে।

তিনি বলেন, ‘যার যা কাজ সেটি ঠিকভাবে করলেই দেশে ইতিবাচক পরিবর্তন আসবে।’

সম্মেলনে রাজস্ব আহরণ বাড়ানো, কর ব্যবস্থাপনা আরও কার্যকর করা এবং দেশের অর্থনীতির প্রয়োজনীয় রাজস্ব সংস্থানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:৩৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

রাজস্ব নিয়ে জনগণের বিভ্রান্তি দূর করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে। এতে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

আরও পড়ুন  পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী