ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

সাজেকে পর্যটকদের ভিড়: হোটেল-রিসোর্টে কক্ষ সংকট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 158

ছবি সংগৃহীত

‘মেঘের রাজ্য’ খ্যাত রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটন মৌসুমের শেষের দিক এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক বেশি পর্যটক সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে বেড়াতে গেছেন। তবে বেশির ভাগ পর্যটকই অগ্রিম বুকিং করে না যাওয়ায় বিপাকে পড়েছেন। হোটেল-মোটেলে কক্ষ পাননি অনেকেই। রাত কাটিয়েছেন হোটেল-মোটেলের বারান্দায়, ক্লাবঘর, স্থানীয়দের বাড়িসহ বিভিন্ন স্থানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রায় ৫ হাজারের মতো পর্যটক সাজেক বেড়াতে গেছেন। সাজেকে বর্তমানে ১১৬টি রিসোর্ট-কটেজ রয়েছে, যেখানে প্রায় চার হাজারের মতো পর্যটক অবস্থান করতে পারেন। কিন্তু অনেক পর্যটক অগ্রিম বুকিং না করে যাওয়ায় কোনও রিসোর্ট কটেজে রুম পাননি। রুম না পেয়ে অনেকে ফিরে গেলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য থেকে গেছেন বহু পর্যটক। থাকার জায়গা না পাওয়া পর্যটকরা কটেজ মালিক সমিতি ও স্থানীয়দের সহায়তায় ক্লাবঘর, প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের বাড়িঘর ও মসজিদে রাতযাপন করেছেন।

আরও পড়ুন  মব নয় সংহতি সংকট মোকাবিলা করতে পারে

জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক ইয়ারং ত্রিপুরা বলেন, ‘গতকাল শুক্রবার বেশ ভালো পর্যটক সমাগম হয়েছে সাজেকে। যারা অগ্রিম বুকিং না দিয়ে এসেছেন তারাই রুম পাননি। তবে যারা রুম পাননি কটেজ মালিক সমিতির পক্ষ থেকে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।’
সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, ‘শুক্রবার ২৩০টির মতো আমাদের জিপ গাড়ি, ৭০টির মতো মাহিন্দ্রা এবং ১০০টির মতো মোটরসাইকেল সাজেকে গেছে।’

কটেজ মালিক সমিতি অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, ‘গতকাল সাজেকে এই মৌসুমের সর্বোচ্চ পর্যটক এসেছেন। প্রায় ৫ থেকে সাড়ে ৫ হাজার পর্যটক বেড়াতে এসেছেন। যারা অগ্রিম বুকিং না করে এসেছেন তাদের অনেকেই রুম পাননি। আমরা আমাদের সমিতির পক্ষ থেকে প্রায় সাড়ে ৩শ পর্যটককে ক্লাবঘর, ত্রিপুরা ক্লাবঘর, নতুন নির্মাণাধীন কটেজ ও স্থানীয়দের বাসা বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছি।’

কোনও পর্যটক রাস্তায় রাত কাটিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো কোথাও কোনও পর্যটক গাড়িতে থাকতে পারেন। আমাদের কাছে যারাই এসেছেন আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি। আজ সকালে বেশির ভাগ পর্যটক চলে যাবেন।’

নিউজটি শেয়ার করুন

সাজেকে পর্যটকদের ভিড়: হোটেল-রিসোর্টে কক্ষ সংকট

আপডেট সময় ০৯:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

‘মেঘের রাজ্য’ খ্যাত রাঙামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের ঢল নেমেছে। পর্যটন মৌসুমের শেষের দিক এবং সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক বেশি পর্যটক সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রে বেড়াতে গেছেন। তবে বেশির ভাগ পর্যটকই অগ্রিম বুকিং করে না যাওয়ায় বিপাকে পড়েছেন। হোটেল-মোটেলে কক্ষ পাননি অনেকেই। রাত কাটিয়েছেন হোটেল-মোটেলের বারান্দায়, ক্লাবঘর, স্থানীয়দের বাড়িসহ বিভিন্ন স্থানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রায় ৫ হাজারের মতো পর্যটক সাজেক বেড়াতে গেছেন। সাজেকে বর্তমানে ১১৬টি রিসোর্ট-কটেজ রয়েছে, যেখানে প্রায় চার হাজারের মতো পর্যটক অবস্থান করতে পারেন। কিন্তু অনেক পর্যটক অগ্রিম বুকিং না করে যাওয়ায় কোনও রিসোর্ট কটেজে রুম পাননি। রুম না পেয়ে অনেকে ফিরে গেলেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য থেকে গেছেন বহু পর্যটক। থাকার জায়গা না পাওয়া পর্যটকরা কটেজ মালিক সমিতি ও স্থানীয়দের সহায়তায় ক্লাবঘর, প্রাথমিক বিদ্যালয়, স্থানীয়দের বাড়িঘর ও মসজিদে রাতযাপন করেছেন।

আরও পড়ুন  আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস: বন্যপ্রাণী সংরক্ষণে চরম সংকট বাড়ছে মৃত্যু, নেই আইনের প্রয়োগ