ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / 22

ছবি সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কতটা হয়েছে, তা জনগণই মূল্যায়ন করবে।

সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  সংসদ নির্বাচন: দূরপাল্লার যানবাহন চলাচল নিয়ে যে নির্দেশনা

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি জনগণই বলবে। তবে জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে।

আল-কায়েদা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ জাতিসংঘের একটি প্রতিবেদনের প্রসঙ্গ তুলে বলেন, প্রতিবেদনটি অনুমাননির্ভর। এ কারণে অনুমাননির্ভর কোনো প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে না বলে জানান তিনি।

দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে ল্যান্ডবেইজড এলএনজি টার্মিনাল করার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে জ্বালানি সংকট মোকাবিলায় নির্দিষ্ট সময়ের জন্য মজুদ রাখার ব্যবস্থাও করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী কয়েক বছরের মধ্যে দেশের অভ্যন্তরীণ গ্যাসের চাহিদা দেশের অভ্যন্তরীণ উৎস থেকেই মেটানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে জনগণের প্রত্যাশা পূরণে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কতটা হয়েছে, তা জনগণই মূল্যায়ন করবে।

সোমবার (১৭ আগস্ট) জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  পূর্বশত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা