ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / 55

ছবি সংগৃহীত

ঢাকায় সোমবার (১০ আগস্ট) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন  তিন বিভাগে বৃষ্টির আভাস

পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকবে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা

আপডেট সময় ০৯:৩৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

ঢাকায় সোমবার (১০ আগস্ট) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন  পাকিস্তানে মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় ২৫ জনের মৃত্যু, নিখোঁজ ১৭