ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‘সিলেটে দুই বাসের সং/ঘ/র্ষে নি/হ/তদের পরিবার পাবে ৫ লাখ করে টাকা’

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / 53

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবার ও আহতদের সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ঘোষণা অনুযায়ী প্রত্যেক নিহতের পরিবার পাবে ৫ লাখ করে টাকা। আর যাঁরা দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেছেন তাঁরা পাবেন ৩ লাখ করে ও অন্যান্য আহতরা পাবেন ১ লাখ টাকা করে।

শনিবার (৮ আগস্ট) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহায়তা দেওয়ার কথা জানান প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন  ঈদ উপলক্ষে ছুটির আট দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩২ জন: বিআরটিএ

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিআরটিএর একটি ফরম হাসপাতালের পরিচালকের কাছে দেওয়া হয়েছে। ওই ফরম পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্টরা সরকারি অনুদানের টাকা পাবেন। এবং ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে বলা হয়েছে।

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে সচেতনতার অভাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেই চলেছে। তবে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কমাতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতামূলকভাবে গাড়ি চালানো বন্ধে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যাঁরা নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করে বেপরোয়া গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বিশেষ করে সকালে সড়ক ফাঁকা থাকায় চালকদের বেপরোয়া গতি ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানোর কারণেই মূলত এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বেশি ঘটে থাকে। তবে এ বিষয়ের প্রতি ট্রাফিক পুলিশকে নজরদারি বাড়ানোর কথাও বলেন।

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন মৃত্যুবরণ করেন। যাঁরা মৃত্যুবরণ করেছেন সবাই ছিলেন ‘ইউনিক পরিবহন’ বাসের যাত্রী। তাছাড়া দুই বাসের অন্তত ২৪ জন যাত্রী হতাহতের শিকার হন। বর্তমানে আহত ১৪ জন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত রয়েছেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

‘সিলেটে দুই বাসের সং/ঘ/র্ষে নি/হ/তদের পরিবার পাবে ৫ লাখ করে টাকা’

আপডেট সময় ০৬:১৫:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

সিলেটের ওসমানীনগর ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের পরিবার ও আহতদের সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ঘোষণা অনুযায়ী প্রত্যেক নিহতের পরিবার পাবে ৫ লাখ করে টাকা। আর যাঁরা দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেছেন তাঁরা পাবেন ৩ লাখ করে ও অন্যান্য আহতরা পাবেন ১ লাখ টাকা করে।

শনিবার (৮ আগস্ট) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এই সহায়তা দেওয়ার কথা জানান প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আরও পড়ুন  পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আল আমিনের লাশ ফেরত