শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: দিল্লি
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৭:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / 19
দিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সংশ্লিষ্ট অনুষ্ঠানটি একটি বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, যে সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি সম্পূর্ণভাবে একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে।
রণধীর জয়সওয়াল আরও বলেন, ওই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকার বা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে যেসব বক্তব্য ও মতামত উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা সমর্থন নেই।






















