ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
গ্রিসের ক্রিট উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার, বড় অংশ বাংলাদেশি অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের ঘন ঘন পেট খারাপের নেপথ্যে প্রেশার কুকার? র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর রোববার, থাকছে একাধিক কর্মসূচি হরমুজে বিকল্প করিডর হতে দেবেনা ইরান, যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই: দিল্লি অন্তঃসত্ত্বা মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার নাইটক্লাবে হামলার অভিযোগে ইভান টনির বিরুদ্ধে মামলা

অন্তঃসত্ত্বা মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে অবিবাহিত ১৮ বছর বয়সী এক তরুণীর গর্ভধারণের পর তাকে উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগে তার বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় অভিযুক্তের এক আত্মীয়কেও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরুণীর মরদেহ উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত ৫২ বছর বয়সী লাখপত সিং দক্ষিণ দিল্লির তিগরি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। মেয়ের গর্ভধারণের বিষয়টি জানার পর সামাজিক লজ্জার ভয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে চিকিৎসার কথা বলে মেয়েকে উত্তরপ্রদেশের আগ্রায় নিজেদের গ্রামের বাড়িতে নিয়ে যান।

আরও পড়ুন  গাজীপুরে ময়লার ভাগাড়ে যুবকের মরদেহ, হত্যার সন্দেহ

পুলিশের তদন্তে অভিযোগ উঠে এসেছে, গত ২৯ জুলাই এক আত্মীয়কে সঙ্গে নিয়ে লাখপত সিং মেয়েকে আগ্রার বাসাউনি এলাকার চম্বল নদীর তীরে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে নদীতে ডুবিয়ে হত্যা করা হয় বলে তদন্তে অভিযোগ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় অভিযুক্তরা ছবি ও ভিডিও ধারণ করেন। পরে দিল্লিতে ফিরে লাখপত সিং মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। পুলিশ বলছে, ঘটনাটি অপহরণ বা নিখোঁজ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছিল।

অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে লাখপত সিংয়ের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে এবং তার এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়। তদন্তের অংশ হিসেবে তাদের আগ্রার ঘটনাস্থলেও নেওয়া হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত তরুণীর মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। চম্বল নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

অন্তঃসত্ত্বা মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬