ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
১৬ বছরে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যার শিকার: আইনমন্ত্রী গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা হতো: পার্থ  জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের প্রতিটি সংশোধনই একেকটি সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদের ছবি না থাকলে সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম ভারতের কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা গুম-খুনের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্টিম শিক্ষায় বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ লন্ডনের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখার দাবি পাইলটের

গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা হতো: পার্থ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / 27

ছবি: সংগৃহীত

গণভবন থেকেই গুম, খুন, নির্যাতন ও অপমানের নীলনকশা করা হতো বলে দাবি করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে দেওয়া ওই পোস্টে আন্দালিব রহমান পার্থ লিখেছেন, তিনি জুলাই জাদুঘর পরিদর্শন করেছেন এবং তাঁর কাছে এটি একটি জীবন্ত জাদুঘর বলে মনে হয়েছে।

তিনি লিখেছেন, ‘আজ জুলাই জাদুঘরে গিয়েছিলাম। আমার কাছে এটা একটা জীবন্ত জাদুঘর। স্মৃতিগুলো তাজা, আর অনুভবটাই তাজা। কত রক্ত, কত খুন, কত অত্যাচার, কত আত্মত্যাগ এই জুলাইতে। পরিশেষে বিজয় আমাদের বাংলাদেশের।’

আরও পড়ুন  গণভবনে হবে গুম-নির্যাতনের ‘হরর মিউজিয়াম’: প্রেসসচিব

গণভবন প্রসঙ্গে তিনি আরও লিখেছেন, ‘গণভবনটা আজ শুধু জুলাই জাদুঘরই না। এটা স্বৈরশাসকের একখানা দম্ভের স্তম্ভ। এখান থেকেই খুন, গুম, অত্যাচার আর অপমানের নীলনকশা হতো।’

পোস্টের শেষাংশে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে অহংকার পরিহারের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। পরে বিক্ষুব্ধ জনতা গণভবনে প্রবেশ করে। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ভবনটিকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেয়, যেখানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক ও নিদর্শন সংরক্ষণ করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

গণভবন থেকেই গুম-খুনের নীলনকশা হতো: পার্থ 

আপডেট সময় ০৬:৫৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

গণভবন থেকেই গুম, খুন, নির্যাতন ও অপমানের নীলনকশা করা হতো বলে দাবি করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (৫ আগস্ট) বিকেলে দেওয়া ওই পোস্টে আন্দালিব রহমান পার্থ লিখেছেন, তিনি জুলাই জাদুঘর পরিদর্শন করেছেন এবং তাঁর কাছে এটি একটি জীবন্ত জাদুঘর বলে মনে হয়েছে।

তিনি লিখেছেন, ‘আজ জুলাই জাদুঘরে গিয়েছিলাম। আমার কাছে এটা একটা জীবন্ত জাদুঘর। স্মৃতিগুলো তাজা, আর অনুভবটাই তাজা। কত রক্ত, কত খুন, কত অত্যাচার, কত আত্মত্যাগ এই জুলাইতে। পরিশেষে বিজয় আমাদের বাংলাদেশের।’

আরও পড়ুন  গুম-খুনের পরও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি