ঢাকা ১০:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

রাজনীতির কেন্দ্র সংসদ হওয়া উচিত : তথ্যমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নে জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা এখনো দেখা যাচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয়।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন  নিজেরটাকে এস্টাবলিশ করার চেষ্টা করায় রাজনীতি : মীর্জ ফখরুল

তথ্যমন্ত্রী বলেন, সংসদকে কার্যকর করা, রাজনৈতিক বিতর্ককে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে রাখা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সবার লক্ষ্য হওয়া উচিত। তাঁর মতে, দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্রের প্রকৃত চর্চা সংসদকেন্দ্রিক রাজনীতির মাধ্যমেই সম্ভব।

তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কয়েক দশক পরও ভোটাধিকারের জন্য মানুষকে প্রাণ দিতে হয়েছে, যা আত্মসমালোচনার বিষয়। তবে জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সংসদ গণতান্ত্রিক প্রক্রিয়ারই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।

জহির উদ্দিন স্বপন বলেন, এত ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রের পরও রাজনীতিকে সংসদের বাইরে বা রাজপথে কৃত্রিমভাবে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক সংস্কৃতির বাইরে গিয়ে নানা অশোভন আচরণ ও ষড়যন্ত্রের প্রবণতাও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, এ সনদের প্রতিটি অঙ্গীকার শহীদদের আত্মত্যাগের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বর্তমান সরকার নির্বাচিত সংসদের মাধ্যমে জুলাই সনদের শতভাগ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে সংসদকে আরও কার্যকর করা, বিচার বিভাগের মর্যাদা সুসংহত করা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, অতীতে বিরোধী দলে থেকে যেমন সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করা হয়েছে, বর্তমানে সরকারেও থেকে একই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা হচ্ছে। গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ রেখে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির মহাসচিব কাদের গনি চৌধুরী।

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

রাজনীতির কেন্দ্র সংসদ হওয়া উচিত : তথ্যমন্ত্রীর

আপডেট সময় ০৩:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নে জাতীয় সংসদকে রাজনীতির প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা এখনো দেখা যাচ্ছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক নয়।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন  নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির