ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বেনজীরকে দেশে ফেরাতে উদ্যোগ সম্পর্কে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 69

ছবি: সংগৃহীত

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুষ্ঠান চলাকালেই তিনি বেনজীর আহমেদের জামিনের বিষয়টি জানতে পারেন। এরপর তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্রসচিব দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েক দিন আগে শুধু এ বিষয়টি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদ জামিন পেয়েছেন—এ তথ্য সঠিক। তবে তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। প্রাপ্ত তথ্যানুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জামিনের শর্তগুলোর প্রত্যয়নিত কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারের নিয়োগ দেওয়া ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংযুক্ত আরব আমিরাত তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে এবং বাংলাদেশও আইনগত প্রক্রিয়াতেই এগোচ্ছে। সরকারের আশা, জামিন বাতিলের পর তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা সম্ভব হবে।

উল্লেখ্য, বাংলাদেশে দুর্নীতি ও অর্থ পাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর সংযুক্ত আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যর্পণ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বেনজীরকে দেশে ফেরাতে উদ্যোগ সম্পর্কে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:২২:৫১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনুষ্ঠান চলাকালেই তিনি বেনজীর আহমেদের জামিনের বিষয়টি জানতে পারেন। এরপর তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেন। স্বরাষ্ট্রসচিব দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েক দিন আগে শুধু এ বিষয়টি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে প্রতিষ্ঠানটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী