ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
অটোমেক টু পয়েন্ট জিরো’র উদ্বোধন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান শিমুল বিশ্বাসের স্পাইডারম্যানের নতুন রেকর্ড মরক্কো থেকে সেউতায় ঢোকার চেষ্টায় ৩৪ অভিবাসীর মৃ/ত্যু ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: ফখরুল আবারও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশিদের ভিসা বাড়াতে তাগিদ ভারতের সংসদীয় কমিটির জুলাই সনদের আলোকে আইন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—বরিশালে তথ্যমন্ত্রীর জামায়াত নিষিদ্ধের ৩ দিনের মাথায় হাসিনার পতন: শফিকুর নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

গাজা বিষয় নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / 26

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখনো হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন  জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন।

পোস্টে তিনি বলেন, ‘আজ বোর্ড অব পিস গাজায় হামাস এবং অন্যান্য সব সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে। এটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

তবে ট্রাম্পের ঘোষণার পরও হামাসের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনও এ বিষয়ে মন্তব্য জানতে হামাসের সঙ্গে যোগাযোগ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বোর্ড অব পিসের এক কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী পর্যায়ক্রমে তাদের অস্ত্র কমিটির কাছে হস্তান্তর করবে। প্রথম ধাপে পুলিশের ব্যবহৃত অস্ত্র এবং পরবর্তী ধাপে ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার কথা রয়েছে।

ওই কর্মকর্তা জানান, হামাসকে নিরস্ত্র করা ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধ অবসানের বহুধাপের শান্তি পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত। পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় একটি প্রযুক্তিনির্ভর (টেকনোক্র্যাট) অন্তর্বর্তী সরকার গঠনের পথও উন্মুক্ত হতে পারে।

তিনি আরও বলেন, কয়েক মাস ধরে মধ্যস্থতাকারীরা হামাসের সঙ্গে এ পরিকল্পনা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে শেষ পর্যন্ত হামাস চুক্তির সব শর্ত মেনে চলবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এবং নির্ধারিত অস্ত্র হস্তান্তর সম্পন্ন হলে অন্তর্বর্তী কর্তৃপক্ষ গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ গ্রহণ করবে। সে ক্ষেত্রে হামাস সরকার ও প্রশাসন থেকে সরে দাঁড়াবে এবং এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের জন্য একটি রাজনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

গাজা বিষয় নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা

আপডেট সময় ১১:৫০:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা উপত্যকায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নিয়ে একটি চুক্তি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই প্রক্রিয়া বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করা হবে। তবে ট্রাম্পের এ দাবির বিষয়ে এখনো হামাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন  ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে বড় বাঁধা মোজতবার জটিল ‘যোগাযোগ ব্যবস্থা’