ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের

‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

‎সাতক্ষীরা সদর উপজেলার একটি মাছের ঘের থেকে সুমন হোসেন (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি। সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

‎নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ইসলামি বক্তা ও জামায়াত মনোনীত লাবসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মনোয়ার হোসেনের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন।

‎সুমনের বাবা আব্দুল হামিদ জানান, রোববার দিবাগত রাতে খেলা দেখতে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে কৈখালী এলাকার কেসমত আলীর মাছের ঘেরে সুমনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

‎মাওলানা মনোয়ার হোসেনের দাবি, ঘটনাস্থলের আলামত দেখে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তাঁর অভিযোগ, সুমনকে টেনে নিয়ে গিয়ে পোশাক খুলে নেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।

‎সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

আপডেট সময় ০৬:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬