ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন  বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, কেবল আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মসূচি গ্রহণের পরিবর্তে জনগণের বাস্তব উপকারে আসে—এমন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কার্যকর রাষ্ট্রীয় নীতি প্রণয়নের জন্য নির্ভুল পরিসংখ্যানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) আরও শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান।

দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করতে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও রেমিট্যান্স খাতকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের কথাও উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নীতি প্রণয়ন সরকারের দায়িত্ব হলেও সেই নীতির আলোকে প্রকল্প বাস্তবায়ন এবং বিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা প্রশাসনের দায়িত্ব। নির্বাচিত সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কর্মকর্তাদের নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৬:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন  আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম