ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 79

ছবি: সংগৃহীত

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বৃহস্পতিবার, ১৬ জুলাই রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১৪ জুলাই এক সংক্ষিপ্ত সরকারি সফরে স্পিকার দোহায় যান। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে তিনি এই সফর করেন।

আরও পড়ুন  রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, দেশে ফিরেই যা বললেন স্পিকার

সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল সানির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

কাতার সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

আপডেট সময় ০২:৩১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বৃহস্পতিবার, ১৬ জুলাই রাত ৩টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১৪ জুলাই এক সংক্ষিপ্ত সরকারি সফরে স্পিকার দোহায় যান। কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল সানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে তিনি এই সফর করেন।

আরও পড়ুন  বৈষম্যহীন সমাজ গঠনে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার আহ্বান স্পিকারের