ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন: প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / 60

ছবি সংগৃহীত

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার, ১৪ জুলাই বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো অথবা শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আরও পড়ুন  মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনায় তারেক রহমান, শুরু উচ্চপর্যায়ের বৈঠক

পরবর্তীতে শিক্ষার্থীরা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। পরে তারা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তাদের দাবির মধ্যে রয়েছে, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের আন্দোলন: প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার, ১৪ জুলাই বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং চলমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো অথবা শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ বিভিন্ন দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ